আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে নামাজ আদায়ের উদ্বোধন করলেন মুহাদ্দিস রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে নামাজ আদায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে জুম্মার নামাজে ইমামতি করেন প্রখ্যাত শিক্ষাবিদ, আলেমে দ্বীন এবং সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আছাদুল্লাহর সঞ্চালনায় খুতবা-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার), মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াত নেতা এডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা নূরুল আফছার মোর্তাজা, উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
জুম্মার নামাজে ইমামতি করেন ১নং শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, আর খুতবা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
এসময় উপস্থিত ছিলেন—ডিআই-১ মনিরুল ইসলাম, এএসপি (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান, মডেল মসজিদের কেয়ারটেকার মাওলানা মহিউদ্দীন, আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ।
উদ্বোধনী জুম্মার নামাজ উপলক্ষে পুরো মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মতামত