ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সীতাকুণ্ডে বিএনপি নেতা কাজী সালাউদ্দিনের ওপর হামলার চেষ্টা, এলাকাবাসীর বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী সালাউদ্দিনের ওপর হামলার চেষ্টা হয়েছে। তবে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তাৎক্ষণিক বাধার মুখে হামলাকারীরা শেষ পর্যন্ত পিছু হটে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে রওনা হন কাজী সালাউদ্দিন। এই খবর ছড়িয়ে পড়তেই কদম রসুল বাজার এলাকায় আগেই জড়ো হয় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিনের নেতৃত্বাধীন একটি গ্রুপ।

হাতে লাঠিসোটা নিয়ে তারা অবস্থান নেয় এবং ধানের শীষের প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দকে লক্ষ্য করে অশালীন ও উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এমনকি প্রকাশ্যে ঘোষণা করা হয়—কাজী সালাউদ্দিন ওই পথ অতিক্রম করলে তাকে ‘প্রতিহত’ করা হবে।

ঘটনাস্থলে মোরসালিনের সঙ্গে উপস্থিত ছিলেন বহিষ্কৃত হেলাল, সোলায়মান রাজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও আসিফ। এছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়ছার, যুগ্ম আহ্বায়ক শাওন ও শহীদসহ আরও অনেকে সেখানে অবস্থান নেন।

ইউনিয়ন বিএনপির নেতারা জানান, এদের অনেককে আগেই উত্তেজনা সৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবুও তারা সংগঠনের নির্দেশনা অমান্য করে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শেষ পর্যন্ত এলাকাবাসী ও বিএনপি নেতাদের দৃঢ় অবস্থানে সংঘর্ষ এড়িয়ে পরিস্থিতি শান্ত হয় এবং বহিষ্কৃত গ্রুপটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, এর দুই দিন আগে ১৮ নভেম্বর আকবরশাহ ও পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম সিটি গেট থেকে অলংকার মোড় পর্যন্ত বিশাল গণমিছিল ও শোডাউন করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তিনি একজন সাধারণ কর্মীর মতো নেতাকর্মীদের সঙ্গে স্লোগানে নেতৃত্ব দিয়ে পুরো মিছিলকে প্রাণবন্ত করেন।

আগামী ২১ নভেম্বর সীতাকুণ্ড পৌর সদরে আরও বড় গণমিছিলের আয়োজন করা হয়েছে। কাজী সালাউদ্দিন আশা প্রকাশ করেছেন—আগের মতোই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি সফল করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে বিএনপি নেতা কাজী সালাউদ্দিনের ওপর হামলার চেষ্টা, এলাকাবাসীর বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x