মানুষ মানুষের জন্য—ক্যান্সারে আক্রান্ত রাবেয়া বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা পূর্বপাড়ার মৃত আব্দুল মালেকের মেয়ে মোসা. রাবেয়া বেগম (৩০) দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছেন। অসুস্থতার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং আক্রান্ত স্থানে মারাত্মক ইনফেকশন দেখা দিয়েছে।
রাবেয়া বেগম অত্যন্ত অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ে। চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে বড় অঙ্কের টাকার প্রয়োজন।
পরিবারের পক্ষ থেকে সমাজের সকল বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাবেয়ার চিকিৎসার জন্য সহায়তার আহ্বান জানিয়ে সবাইকে পোস্টটি বেশি করে শেয়ার করার অনুরোধ করা হয়েছে—যাতে দেশ-বিদেশের আরও মানুষ বিষয়টি জানতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): 01889-576663
ঠিকানা:
জামিরা গ্রাম, লালমাই উপজেলা, কুমিল্লা।
মানুষ মানুষের জন্য—আসুন সবাই মিলে এই অসহায় মেয়েটির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেই।

মতামত