কুমিল্লা-৬: বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর লিফলেট বিতরণ
কুমিল্লা প্রতিনিধি ॥
কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মনিরুল হক চৌধুরী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। রোববার (১৬ নভেম্বর ২০২৫) স্থানীয় বিভিন্ন স্থানে তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।
এসময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতামত