ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

পঞ্চগড় তেঁতুলিয়ায় হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে নামছে তাপমাত্রার পারদ। উত্তরের সীমান্তঘেঁষা জনপদ  তেঁতুলিয়ায় এখন শীত  জেঁকে বসতে শুরু করেছে । এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। 

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হঠাৎ তাপমাত্রার এমন পতনে ভোর ও রাতে বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি। শীতের এই আগাম দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় পুরো জেলাজুড়েই বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যা নামার পর থেকেই বাড়তে থাকে ঠান্ডার অনুভূতি। রাতভর কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি ফিরলেও বিকেল গড়াতেই আবার বাড়তে শুরু করে শীত।

দিনে তুলনামূলক উষ্ণতা থাকলেও রাতে তীব্র ঠান্ডার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গা সংকুলান না হওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় অবস্থান নিতে হচ্ছে। 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে তেঁতুলিয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।     

তাপমাত্রা আরও কমার আশঙ্কায় শীত মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্কদের ভোগান্তিও বাড়ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x