ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ

গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ রোববার সকাল পৌনে ১০ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল গতকাল শনিবার রাত থেকেই বন্ধ আছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে বাস চলছে না। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।

পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।

পরিবহন খাতের সূত্রগুলো বলছে, ১৭ নভেম্বর থেকে ঝুঁকিপূর্ণ এই ছয়টির কোনো না কোনো স্থানে সংঘাত, গাছ ফেলে বা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিক অবস্থায়ও এই পথে বাস চালানো কমিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চলছে না।

পরিবহনমালিক–শ্রমিক সূত্র বলছে, পদ্মা সেতু হয়ে প্রতিদিন প্রায় দেড় হাজারের মতো বাস চলাচল করে। মূলত বরিশাল বিভাগ, খুলনা বিভাগের কয়েকটি জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর এই পথে বাস চলাচল করে। অন্তত ১৫টি বড় কোম্পানি ছাড়া ছোট ছোট অনেক কোম্পানি বাস পরিচালনা করে থাকে। প্রধানত ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসগুলো ছাড়া হয়।

গোপালগঞ্জ হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করা একটি কোম্পানির স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার পর তাঁরা ওই পথে কোনো বাস ছাড়েননি। গতকাল দিনের বেলায় একটি বাস ঢাকায় আসার পথে আক্রান্ত হয়। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে কেউ কেউ সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে বিকল্প হিসেবে পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি পথে অল্প কিছু বাস চালাচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জ এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এসব ঝুঁকি নিয়ে বাস চালানো কঠিন।

বিষয় : গোপালগঞ্জ পদ্মা সেতু বিজিবি পদ্মা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x