ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন

সিরাজগঞ্জ সদর উপজেলায়  সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ভোট ও কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো শেখ রজব, মো আবদুল আলিম, শুভ আহমেদ, ইমন, সাইন শিক্ষা পরিবারের পরিচালক নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।

এসময় বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি মানবিক, সুন্দর ও স্বেচ্ছাসেবীবান্ধব সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ জানান। আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে মতবিনিময় ও আলোচনা সভাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x