ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর এলাকার হাতিরপুলে রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতিরপুল এলাকায় সড়কের পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x