ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দামুড়হুদায় কৃষি হাটের শুভ উদ্বোধন , খাজনামুক্ত বেচাকেনায় খুশি কৃষকরা

 ২৮/১১/২০২৬ শনিবার

কৃষকদের কষ্টার্জিত ফসল বিক্রির সুবিধার্থে দামুড়হুদায় আজ শনিবার ২৮শে নভেম্বর উদ্বোধন হলো কৃষি হাট। এখন থেকে আর ফসল বিক্রির জন্য সরোজগঞ্জ কিংবা জীবননগর ছুটে যেতে হবে না কৃষকদের। নিজ এলাকাতেই ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারবেন তারা।

প্রতি শনিবার ও মঙ্গলবার দামুড়হুদা ব্রিজ সংলগ্ন এলাকায় এই কৃষি হাট বসবে। হাটে ধান, পাট, ভুট্টাসহ যাবতীয় ভুষি মাল বেচাকেনা হবে।

হাট কমিটি জানিয়েছে, এই হাট সম্পূর্ণ খাজনামুক্ত। কোনো প্রকার খাজনা বা অতিরিক্ত খরচ ছাড়াই কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের ফসলের সঠিক ও ন্যায্য দাম পাবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিজ সংলগ্ন হওয়ায় হাটে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে দারুণ সুবিধা পাবেন কৃষক ও ব্যবসায়ীরা। সহজ যাতায়াত ব্যবস্থার কারণে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা সহজেই হাটে আসতে পারবেন। 

স্থানীয় কৃষকরা জানান, এতদিন দূর-দূরান্তে ফসল নিয়ে যেতে পরিবহন খরচ বেশি হতো, আবার ন্যায্য দামও পাওয়া যেত না। দামুড়হুদায় কৃষি হাট চালু হওয়ায় তাদের সেই ভোগান্তি দূর হলো।

হাটবারে নিজের ফসল নিয়ে হাটে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে দামুড়হুদা কৃষি হাট কমিটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দামুড়হুদায় কৃষি হাটের শুভ উদ্বোধন , খাজনামুক্ত বেচাকেনায় খুশি কৃষকরা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x