ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিন উদযাপন পুলিশ কর্মকর্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে নাচোল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের জন্মদিন উদযাপনের ছবি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে এক নেতার সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের একটি ক্যাফেতে এসআই জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। ওই আয়োজনে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপুকে সঙ্গে নিয়ে কেক কাটেন এসআই জিয়া।

পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন।

এদিকে ছবিটি ছড়িয়ে পড়ার পর স্যোশাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি জন্মদিন পালনের ছবিগুলো সরিয়ে ফেলেন।

এ বিষয়ে নাচোল কসবা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, ‘মেহেদি হাসান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা কীভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার হাতে জন্মদিনের কেক খান? পুলিশের তো তাদের ধরার কথা। ছাত্রলীগ নেতাদের সাথে এসআই জিয়ার কোন গোপন আতাত আছে কিনা সেটিও তদন্তের দাবি করছি।’

অভিযোগের বিষয়ে এসআই শেখ জিয়াউর রহমান বলেন, আমি কোন জন্মদিনের আয়োজন করিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার জন্মদিন দেখে তারা আমাকে চা খাওয়ার আমন্ত্রন জানায়। সে যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না। ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। মাদক ও নাশকতাকারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থানের কারনে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পরিচিত মুখ ও বিএনপি নেতা রোমিও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগ পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিন উদযাপন পুলিশ কর্মকর্তার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x