ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৮ নভেম্বর ২০২৬

টেকনাফ থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ রহমত উল্লাহ (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে টেকনাফের ইমামের ডেইল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার রহমত উল্লাহ টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলীর ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, বিষয়টি নিশ্চিত করে জানান, শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। 

এ সময় মাইক্রোবাসের সামনের অংশে ইঞ্জিন কভারের নিচে অভিনব কায়দায় লুকানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক রহমত উল্লাহকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহপরীর দ্বীপ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। 

পরে মাইক্রোবাসে বিস্তারিত তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টেকনাফ থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x