ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে ঢাকা।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে, যেখানে দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে সোচ্চার রয়েছে।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন। ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ আন্তর্জাতিক অংশীদারত্বের ধরন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও কৌশলগত অংশীদারত্বে জোর: বার্লিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x