ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের আদালত চত্বর থেকে মিছিলটি বের করা হয়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

পথসভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এখনো জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। সরকার এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। 

বক্তারা আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না। ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x