ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে সড়কের ইট সরানো নিয়ে বিরোধ, সাবেক ইউপি সদস্যকে মারধর অভিযোগ

কক্সবাজারের ঈদগাঁওতে রাস্তার পুরোনো ইট সরিয়ে নেওয়ার প্রতিবাদ করায় এক সাবেক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিকের বিরুদ্ধে। ভুক্তভোগী নুরুল হক ঐ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুরের বোনজামাই।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও সরকারের কাছে বিচার দাবি করেন নুরুল হক।

ভুক্তভোগী নুরুল হকের অভিযোগ, তিনদিন আগে রাতে তার বাড়ির সামনের রাস্তার ইট খুলে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় রওশন আলী ও তার স্ত্রী। এসময় ইট নেওয়ার কারণ জানতে চাইলে রওশন আলী জানান, নতুন করে রাস্তার কাজ শুরু হবে। তাই বিএনপি সভাপতি আবু সিদ্দিক পুরোনো ইটগুলো নিয়ে যেতে বলেছেন।

নুরুল হক তখন আপত্তি জানিয়ে বলেন, রাস্তার কাজ শুরু হলে ইট নিয়ে যাওয়া যাবে। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

নুরুল হকের অভিযোগ, এর জেরে বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক দলবল নিয়ে সেখানে যান। রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে লোকজনের সামনে তাকে চড়-থাপ্পড় মারেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল হক তার বোনজামাই। রাতে রাস্তার ইট নেওয়ার সময় নুরুল হক তাকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি এ ঘটনায় জড়িত শ্রমিকদল নেতা রওশন আলীকে মুঠোফোনে ইট না নিতে নিষেধ করেন।

আব্দু শুক্কুরের অভিযোগ, পরে ঐ শ্রমিক দল নেতার মাধ্যমে কানকথার ভিত্তিতে নুরুল হক দল ও ইউনিয়ন বিএনপির সভাপতিকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক দলবল নিয়ে প্রকাশ্যে নুরুল হককে মারধর করেন।

তিনি আরও বলেন, পরে বিষয়টি তাকে ফোনে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা চলে যান। এ ঘটনায় এলাকায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু সমাধান কামনা করেন।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এলাকাটি মাদকের আস্তানায় পরিণত হয়েছে। রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে তিনি রাস্তাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে পুরোনো ইটগুলো সরিয়ে নিতে লোক পাঠালে নুরুল হক বাধা দেন এবং তাকে ও দলকে গালিগালাজ করেন।  

তিনি আরও দাবি করেন, বুধবার সরেজমিনে পূর্বের ঘটনা জানতে গেলে শুধু বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। এলাকায় তার সম্মানহানি করতেই এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি ঘটনার কথা তার চোখে পড়েছে। তবে ঘটনার বিস্তারিত তিনি জানেন না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে সড়কের ইট সরানো নিয়ে বিরোধ, সাবেক ইউপি সদস্যকে মারধর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x