ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে ১৩০ কৃষক পেলেন বিনামূল্যে গম বীজ ও সার

রবি মৌসুমে গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসিরুল ইসলাম। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ১৮ কেজি এমওপি ও ২০ কেজি টিএসপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অতিথিরা বিতরণের জন্য রাখা বীজ ও সারের বস্তা পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানের মাধ্যমে রবি মৌসুমে গম চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।

বক্তারা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি গম চাষে আগ্রহ বাড়ানো সম্ভব হবে। এ সহায়তা কাজে লাগিয়ে কৃষকরা উন্নত ও উচ্চফলনশীল জাতের গম উৎপাদনে ভূমিকা রাখবেন। পাশাপাশি মানসম্মত বীজ উৎপাদন, কৃষিতে স্বনির্ভরতা অর্জন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এ কর্মসূচি সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১৩০ কৃষক পেলেন বিনামূল্যে গম বীজ ও সার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x