রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং সামারি ট্রায়াল মামলার ৩ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ভাটিসুলতানপুর গ্রামের মোঃ সামাদ মৃধার ছেলে মোঃ রাসেল মৃধা (২৯), মহিষবাথান গ্রামের আহম্মদ আলীর ছেলে মোঃ হুমায়ন ফরিদ এবং আলাদিপুর গ্রামের মোঃ সাগর শেখের স্ত্রী মোছাঃ সুমি বেগম।
এ ছাড়া সামারি ট্রায়াল মামলায় গ্রেফতারকৃতরা হলেন—রাজারবাড়ী লক্ষীকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহান সরদার (২৩) এবং লক্ষীকোল ইমামবাড়ী গ্রামের উজ্জল মন্ডলের ছেলে সৌরভ মন্ডল (১৮) ও বাবলু শেখের ছেলে রিয়াজ শেখ (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৬ জনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতারের পর যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতামত