ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে মোটরসাইকেল চালকরা

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা, সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে রাঙামাটির লংগদুতে গাঁথাছড়া বাইকার ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাঁথাছড়া এলাকার মোটরসাইকেল চালকদের সমন্বয়ে আয়োজিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় আনোয়ার স্পোর্টিং ক্লাব ও হৃদয় স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হৃদয় স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনোয়ার স্পোর্টিং ক্লাব।

স্থানীয় পর্যায়ে কর্মব্যস্ত মোটরসাইকেল চালকদের এমন ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকদের মূল লক্ষ্য মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা এবং খেলাধুলার মাধ্যমে চালকদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলা। 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মমিন, লংগদু উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফজলুল হক, লংগদু উপজেলা মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি মনজুরুল হক এবং সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম। 

এ সময় মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম বলেন, “মাদক আমাদের যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। গাঁথাছড়ার চালক ভাইদের সম্মিলিত এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই, চালকরা শুধু পেশাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সামাজিক ও ক্রীড়াঙ্গনেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখুক। এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে পারবে।”

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার প্রসার এবং সামাজিক উদ্যোগের বিকল্প নেই। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন। 

খেলাধুলার মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠন এবং চালকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার প্রত্যয় নিয়ে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের পরিসমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে মোটরসাইকেল চালকরা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x