ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তের আগুন

শেরপুরের ঝিনাইগাতীতে আগুনে ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে। উপজেলার তিনানী বাজারে অবস্থিত এ কার্যালয়ে রাজগঞ্জ ছাড়াও মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে, তা আমরা দেখিনি। তবে এটা নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানি হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া বাকি সব নথিপত্র পুড়ে গেছে।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

বিষয় : আগুন ময়মনসিংহ বিভাগ শেরপুর ঝিনাইগাতী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তের আগুন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x