ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগ, ছাত্রশক্তির আহবায়কের বিরুদ্ধে

পটুয়াখালী শহরে দৈনিক কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) গোপাল হালদারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় ওই সাংবাদিকের বাম পা ভেঙে গেছে। ‘ভুয়া জুলাই যোদ্ধা’ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের।

​মঙ্গলবার রাত নয়টার দিকে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে চৌরাস্তা এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক গোপাল হালদার।

 এ সময় জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর বাম পা ভেঙে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠ-এর ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে ৫ মিনিট ২৮ সেকেন্ডের একটি প্রতিবেদন প্রকাশ করেন গোপাল হালদার। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত না হয়েও পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই মিরাজ ও তাঁর সংগঠনের নেতা-কর্মীরা সাংবাদিক গোপাল হালদারের ওপর ক্ষুব্ধ ছিলেন। 

​আহত সাংবাদিক গোপাল হালদার অভিযোগ করে বলেন, ‘কালের কণ্ঠ-এ ভুয়া জুলাই যোদ্ধা নিয়ে মিরাজ ইমতিয়াজকে জড়িয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই জেরে গতকাল রাতে মিরাজ ইমতিয়াজ তাঁর দলবল নিয়ে আমার ওপর এ হামলা চালান।’

​গোপাল হালদারের ভাই সুমন হালদার বলেন, ‘আমার ভাইয়ের ওপর ছাত্রশক্তির নেতারা হামলা করেছেন। হামলার একটি ভিডিও ফুটেজ দেখে মিরাজ ইমতিয়াজ, রুশদা, সাকের, কামরুল, আরাফাত ও মারুফসহ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আমরা মামলা করব।’ 

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

​এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগ, ছাত্রশক্তির আহবায়কের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x