নরসিংদীর রায়পুরা উপজেলার ওলিপুর ইউনিয়নের সাহেবনগর চরে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি সিমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক আফাজ উদ্দিন ভূঁইয়া।
ভুক্তভোগী কৃষক আফাজ উদ্দিন ভূঁইয়া সংবাদ কর্মী রুদ্রকে বলেন আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ২ কানি জমিতে সিম চাষ করেছি । ফসল বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের আর্থিক চাহিদা পূরণের স্বপ্ন দেখছিলাম
কিন্তু গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে কে বা কারা আমার জমিতে থাকা প্রায় ৬০০টি সিমগাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে আমার স্ত্রী কান্নায় ভেঙ্গে পরে। এতে আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে হয়ে পরেছি।
কৃষক আফাজ উদ্দিন ভূঁইয়ার দাবি, দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করায় এখন ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
এবিষয়ে আফাজ উদ্দিনের স্ত্রী জোসনা বেগম সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করে বলেন আমি নিজ হাতে কৃষি কাজ করে এই চাড়া রুপন করেছিলাম, কে বা কারা আমার সাথে শত্রুতামি করে আমার ৬০০ সিমের চাড়া কেটে দিয়েছে যার ফলে আজ আমি নিশ্ব হয়ে পরেছি আমার একটি সন্তান মারা গেলেও এতোটুকু কষ্ট হতো না ।
এই বিষয়ে আরেক কৃষক জয়নাল মিয়া বলেন শত্রুতামি করে আমার ভাইয়ের ৬০০ সিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা আমার ভাই এবিষয়ে রায়পুরা থানায় পুলিশের নিকট লিখি অভিযোগ করতে ইতি মধ্যে থানায় পৌছেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
০১৭১৬৪৭০০০৩
মতামত