নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলার বেনাপোলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদল।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শত শত শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি বেনাপোল-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে শ্রমিকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়। পরে মিছিলটি বেনাপোল বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর ও মারমুখী বক্তব্য দেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি জানান।
মিছিল শেষে সমাবেশে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১ এর
মতামত