ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২১ নভেম্বর ২০২৬

টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নুর কামাল (৩১) নামে জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২১ নভেম্বর) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দলের কর্মকর্তা ও সদস্যরা ক্যাম্প-২২-এর ডি/১ ব্লকে অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বসতঘরে অবস্থানরত জিআর ওয়ারেন্টভুক্ত আসামি নুর কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর কামাল ওই ক্যাম্পের ডি/১ ব্লকের ১৬৩৮ নম্বর ঘরের বাসিন্দা। তিনি নুর আলম ও সলেমা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে টেকনাফ থানার জিআর মামলা নম্বর ৯৩৫/২০ রয়েছে। এ মামলায় ২০২৫ সালের ২ ডিসেম্বর জারি করা ১০১৬/২৫ নম্বর ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(গ) ধারাসংক্রান্ত।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পুলিশি এসকর্টের মাধ্যমে তাকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x