ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নারায়ণগঞ্জে প্রথমবার বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১ হাজার ৬৭২ শিক্ষার্থী

প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। জেলার ২০০টি বেসরকারি কিন্ডারগার্টেনের ১ হাজার ৬৭২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ও বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলার একটি করে মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবারও সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অভিভাবক আফরোজা আক্তার এলিজা বলেন, এ পরীক্ষা শিশুদের জন্য অনেক উপকারী হবে। শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ নিয়ে হাসিখুশি পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে। এখান থেকে তারা ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং সরকারি বৃত্তি পরীক্ষাতেও ভালো ফল করবে বলে আশা করেন তিনি।

বর্ণমালা একাডেমি কিন্ডারগার্টেন হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক খোরশেদ আলম বলেন, বৃত্তি পরীক্ষার আয়োজন করায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এ আয়োজন প্রতিবছর অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।

এন আলম ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষাতেও ভালো করবে বলে তিনি আশা করেন।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা যাতে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর ফলে নারায়ণগঞ্জের বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, এ বৃত্তি পরীক্ষা শিশুদের ভবিষ্যৎ গঠনে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মনে করেন। জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি ও সনদ দেওয়া হবে। এতে তাদের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে।

বিষয় : বৃত্তি পরীক্ষা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে প্রথমবার বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ১ হাজার ৬৭২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x