ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

ছবি: সংগৃহীত

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তার ভাষ্য, এই রায় গাজায় ইসরাইলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল লিখেছেন, মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে চলা বিচার নিয়ে বিশ্বজুড়ে অপেক্ষা ও উদ্বেগ ছিল। অবশেষে সেই বিচারের রায় এসেছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছে বিশ্বের সর্বোচ্চ আদালত।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় পর্যায়ে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে এ ধরনের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গণহত্যাকে রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। এই সিদ্ধান্ত ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রে আইনি নজির হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুনআরও পড়ুনএবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

গাজায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, মিয়ানমারও রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে সন্ত্রাসীদের দমনে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছিল। কিন্তু সেই যুক্তি আদালতে গ্রহণযোগ্য হয়নি। তার মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে চলমান মামলার ক্ষেত্রেও বিষয়টি প্রাসঙ্গিক হতে পারে।

আসিফ নজরুলের দাবি, জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরাও গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। দক্ষিণ আফ্রিকার করা মামলায় আইসিজের ভবিষ্যৎ সিদ্ধান্তের ক্ষেত্রে মিয়ানমার-সংক্রান্ত রায় গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে।

রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের বিষয়টিও তার পোস্টে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি এই রায়ে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতির বিষয়টি বাংলাদেশের প্রত্যাবাসন প্রচেষ্টায় সহায়ক হতে পারে।

আইসিজের রায় বাস্তবায়নের নিজস্ব কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও এর সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক কূটনীতিতে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বলে উল্লেখ করেন আসিফ নজরুল। 

বিষয় : আসিফ নজরুল মিয়ানমার ইসরাইল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x