ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’

নিজের ইতিহাস ও শেকড় অনুভব করতে ‘যাপিত জীবন’ দেখার আহ্বান ভাবনার

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমায় আনজুম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতদিন চরিত্রটি ছিল তার অভিনয়ের অংশ, ব্যক্তিগত অনুভূতির জায়গা। এবার সেই আনজুমকে দর্শকের হাতে তুলে দিতে অপেক্ষায় এই অভিনেত্রী।

শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’। মুক্তির আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়েছেন ভাবনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘এতদিন আনজুম ছিল আমার, আমার অভিনয়ের একটি চরিত্র, আমার অনুভূতির একটি অংশ। কিন্তু কাল থেকে আনজুম আপনাদের। এবার আপনাদের চোখে, আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা। জানতে চাই, আনজুমকে আপনাদের কেমন লাগল?’

সিনেমাটিকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, দেশের ইতিহাস ও শেকড়ের গল্প হিসেবে দেখছেন ভাবনা। তার ভাষায়, ‘যাপিত জীবন’ আমাদের দেশের গল্প, আমাদের ভাষার গল্প, আমাদের ইতিহাসের গল্প।

দর্শকদের উদ্দেশে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে ভাবনা বলেন, এটি এমন একটি গল্প, যা দর্শকের মনে বোধ তৈরি করতে পারে, হল থেকে বেরিয়ে ভাবাতে পারে, কাঁদাতে পারে, নিজের ইতিহাস ও শেকড়কে নতুন করে অনুভব করাতে পারে।

দর্শকদের ভালোবাসাকেই শিল্পীদের পথচলার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ভাবনা আরও লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এই পথচলা অসম্পূর্ণ।’ সিনেমাটি দেখার পর আনজুম চরিত্রটি দর্শকের কেমন লেগেছে, সেই অনুভূতিও জানতে চান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হাবিবুর রহমান পরিচালিত ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে একটি পরিবারের সংকট, ঘাত-প্রতিঘাত ও সময়ের নানা বাস্তবতা উঠে এসেছে।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদসহ আরও অনেকে।

এরই মধ্যে ১৮ নভেম্বর রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার সাধারণ দর্শকের সামনে আসছে ‘যাপিত জীবন’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x