ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০

গাজীপুরে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

তিনি বলেন, সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। এ কারণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পনা অনুযায়ী রাস্তায় নামতে পারেনি। মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নির্দেশনা দেওয়া এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।

এ সময় শ্রমিকের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে আশিক সাঈদ বলেন, পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি আলাদা। শ্রমিকদের দাবি ও নাশকতামূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই।

গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশ কমিশনার।

বিষয় : অভিযান আওয়ামী লীগ গাজীপুর গ্রেপ্তার পুলিশ নেতাকর্মী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

তিনি বলেন, সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। এ কারণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পনা অনুযায়ী রাস্তায় নামতে পারেনি। মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে নির্দেশনা দেওয়া এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।

এ সময় শ্রমিকের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে আশিক সাঈদ বলেন, পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি আলাদা। শ্রমিকদের দাবি ও নাশকতামূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই।

গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান পুলিশ কমিশনার।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x