ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত আশরাফ আলী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে এবং পাঁজরে ছুরিকাঘাত করে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

আশরাফ আলীর ছোট ভাই রেজাউল অভিযোগ করেন, তাঁর ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এসে হামলা চালান। তাঁদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী। মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত অনেকের নাম বলে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আওয়ামী লীগ ছাত্রদল জেলার খবর বিএনপি রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ হত্যা ছুরিকাঘাত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে এবং পাঁজরে ছুরিকাঘাত করে। পরে বিভিন্ন স্লোগান দিয়ে তারা চলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

আশরাফ আলীর ছোট ভাই রেজাউল অভিযোগ করেন, তাঁর ভাই দোকানে বসে থাকা অবস্থায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এসে হামলা চালান। তাঁদের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলী। মৃত্যুর আগে তাঁর ভাই হামলায় জড়িত অনেকের নাম বলে গেছেন।

অভিযোগের বিষয়ে জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x