ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ

নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগের ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক তদন্ত কমিটির প্রতিবেদনে আলট্রাসনোগ্রাফির ভুলের বিষয়টি উঠে এসেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আলট্রাসনোগ্রাফিতে ভুল তথ্য দেওয়ার কারণে যমজ সন্তান নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে একটি নবজাতকের জন্ম হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর সিভিল সার্জন পাঁচ সদস্যের একটি চিকিৎসক তদন্ত কমিটি গঠন করেন। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, আলট্রাসনোগ্রাফি রিপোর্টসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে আলট্রাসনোগ্রাফির ভুলের বিষয়টি উল্লেখ করে একটি নবজাতকের জন্মের তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে শান্তনা নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। পরিবারের দাবি, গর্ভাবস্থার আট মাসে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু সিজারের পর একটি কন্যাশিশু তাদের হাতে তুলে দেওয়া হয়। অপর শিশুটি নিখোঁজ রয়েছে বলে অভিযোগ তোলে পরিবার।

এ অভিযোগের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও অনুসন্ধান শুরু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্লিনিকের এক কর্মীকে আটক করে পুলিশ। পরে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে মলিনা বেগমের হেফাজতে থাকা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। শিশুটিকে বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ বলে দাবি করা পরিবারের সন্তান কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

মলিনা বেগমের দাবি, বগুড়ার আনোয়ার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি শিশুটিকে পেয়েছেন। অন্যদিকে আনোয়ার ও শিশুটির কথিত প্রকৃত মা এবং খালার দাবি, শিশুটিকে চুরি করে আনা হয়নি; বরং পারিবারিক সিদ্ধান্তে লালন-পালনের জন্য মলিনার কাছে দেওয়া হয়েছিল। এসব বক্তব্যের পর ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে।

তবে সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আলট্রাসনোগ্রাফির ভুলের বিষয়টি উল্লেখ করা হলেও উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় ও তাকে মলিনার কাছে পৌঁছানোর ঘটনাটি নিয়ে ওঠা প্রশ্নের পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট কাগজপত্রের যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত প্রতিবেদনের তথ্য সামনে আসায় যমজ সন্তান জন্মের দাবি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া নবজাতকের পরিচয়, তার জন্ম ও হস্তান্তরের প্রকৃত ঘটনা এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হতে তদন্তের অন্যান্য দিকও পরিষ্কার হওয়া প্রয়োজন।

এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে তদন্ত করা হয়েছে। তারা স্বাধীনভাবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করেছেন। তারা প্রতিবেদনে জানিয়েছেন আলট্রাসনোগ্রাফিতে ভুল হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে প্রকৃতপক্ষে বলাকা ক্লিনিকে সেদিন একটি নবজাতকেরই জন্ম হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নওগাঁর বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x