ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৃথক স্থানে তিনটি বাস ও দুটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে। রূপগঞ্জে দুটি বাস পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাস মালিক। পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে পার্কিং করে রাখা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাসের মালিক শহিদুল।

শহিদুল বলেন, ‘এই বাসদুটির ভাড়ায় আমার সংসার চলে, অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিস করানো হয়। এমপির বাড়ির সামনে এই বাসদুটো সবসময় থাকে। এক রাতের আগুনে আমারে পথে বসায়া দিছে।’

ভুলতা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রঞ্জু বলেন, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা থ্রি স্টার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সানারপাড় ইউটার্নের পাশে বাসটি পার্ক করে রাখা ছিল। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বিষয় : অগ্নিসংযোগ আগুন নারায়ণগঞ্জ রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x