ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে।

দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। এ কারণে ফলমূল ও শাক-সবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

তিনি বলেন, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ পাওয়া যেতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও রয়েছে।

এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

বৈঠকে ফিজিতে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। উন্নত আয়ের আশায় ফিজির অনেক দক্ষ কর্মী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে দেশটির ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : জনশক্তি ফিজি রপ্তানি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x