ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় কাশির সিরাপ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে গয়েশপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী-গয়েশপুর সড়কের ধোপাখালী সেতুতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ পিস ইয়াবা, একটি মোটরসাইকেলসহ মো. অন্তর আহমেদ (১৯) ও মো. সায়মুন হাসান নিরব (১৮) নামে দুই যুবককে আটক করা হয়। তারা দুজনই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের বাসিন্দা। পরে উদ্ধার হওয়া মাদসকসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে আজ সকালে একই ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর গ্রামের কালামিয়ার আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় এসকুফ কফ সিরাপ উদ্ধার করে বিজিবি। এর আগে সকাল ৭টার দিকে গয়েশপুর গ্রামের সোনামিয়ার আমবাগানে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল দর্শনা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে গতকাল রাতে বেনীপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বেনীপুর বাজারের মোড়ে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

আটক চার পুরুষ হলেন ঢাকার বাসিন্দা অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. শারিয়ার (২৩) ও জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শ্যামল কুমার সরকার (৪৮)।

বিষয় : আটক ঝিনাইদহ বিজিবি অবৈধ অনুপ্রবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৯

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x