ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

খুলনার কয়রায় অপহরণের ৮ মাস পর দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন পুলিশ। রোববার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কয়রা থানার ওসি রাশেদুল আলম।

তিনি জানান, গত ১৫ মার্চ উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে এক তরুণীকে অপহরণ করা হয়। সে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই তরুণীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয় পুলিশ। অপহরণকারিরা তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করা এবং বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার ও গ্রেফতারে সময় ক্ষেপন হয়েছে বলে জানান তিনি। অবশেষে গোপন সূত্রের মাধ্যমে অপহরণকারিদের অবস্থান নির্দিষ্ট করে অভিযান চালানো হয়। প্রথমে খুলনা শহরের সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারিদের সহযোগী একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ি অভিযান চালিয়ে বাগেরহাট থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তাঁর মা আছিয়া খাতুন (৪৮) ও তাঁর ভাই ইউছুপ গাজী (২৪)।

এ অভিযান পরিচালনা করেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও কয়রা থানার এস আই বিজন কুমার মন্ডল। তিনি বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকে। রোববার গোপন সূত্রে খবর পেয়ে খুলনা শহর থেকে অপরণকারি রুবেল গাজীর ভাই ইউছুপ গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ি বাগেরহাট জেলার শরণখোলায় তাদের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরণকারি রুবেল গাজী ও তাঁর মাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x