ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার

নওগাঁয় অটোচার্জারের গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোচার্জারের গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করে গ্যারেজে থাকা দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দেন।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। অপরদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছবাড়ি গ্রামের আমিনুর (৪৫) নামে আরেকজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হেক্সো ব্লেড, একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি সিনথেটিক বা প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলাযুক্ত ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x