মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদে নতুন যোগ দিয়েছেন জেলার পরিচিত মুখ জনাব মো. মনির খান (টাইগার মনির)।
আজ ১৫ নভেম্বর (রোববার) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের ৪১, শহীদ রফিক সড়কের দেশী স্বাদ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন।
তাঁর যোগদানকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের প্রত্যাশা, টাইগার মনিরের আগমনে মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের সাংগঠনিক শক্তি, কর্মোদ্দীপনা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন ও জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত