রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুরে অংকুর প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সোনাপুর বাজারসংলগ্ন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘শিক্ষায় ভিত্তি, শৃঙ্খলায় শক্তি, ভবিষ্যতের জন্য প্রস্তুতি’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অংকুর প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল ও পরিচালক মাসুদুর রহমান মুহিব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার রফিকুল ইসলাম বাচ্চু, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ জালাল, আব্দুর রউফ বিশ্বাস, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক আরিফ হোসেন, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান আলী, মাওলানা মাহফুজুর রহমান, অংকুর প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক শামীমা আক্তার দিপা, বালিয়াকান্দি উপজেলা প্রি-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ, আব্দুর রব নবাই এবং মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও অভিভাবকদের শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
বক্তারা বলেন, শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিশুদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। অংকুর প্রি-ক্যাডেট স্কুলটি এলাকার শিশুদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেম, অংকুর প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল ও পরিচালক মাসুদুর রহমান মুহিব বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির মূল ভিত্তি। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ, নৈতিকতাসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, নৈতিকতা ও শৃঙ্খলাবোধের বিকাশ ঘটাতে চাই। প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে যত্নশীল ও আন্তরিকভাবে কাজ করবে অংকুর প্রি-ক্যাডেট স্কুল। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
মতামত