ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

বাসে আগুন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আরও তিন পথচারী মারাত্মক আহত হন। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেলচালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন তিন পথচারী। নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে বাসটি ধাক্কা দেয়।

এরই জেরে ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয় : খুলনা গোপালগঞ্জ জেলার খবর নিহত বাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আরও তিন পথচারী মারাত্মক আহত হন। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত বাইসাইকেলচালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন তিন পথচারী। নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে বাসটি ধাক্কা দেয়।

এরই জেরে ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x