ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছে বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি। এ সময় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার-এর পরিচালক ডা. ডিসি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। 

দিবসটি উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি ডায়াবেটিস রোগের ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। 

এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেকেই শরীরে ডায়াবেটিসের উপস্থিতি সম্পর্কে না জেনেই স্বাভাবিক জীবনযাপন করেন। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। তাই ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।

বীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টারের এ উদ্যোগে স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পান। 

এ সময় আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক,সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x