বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, মুসলিম সাহিত্যিক ও কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু'র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাববাড়ী পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে ১৭৯তম জন্মবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতার নাম দৌলতন নেছা। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে পৈত্রিক নিবাসে ইন্তেকাল করেন। পদমদীতেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থল পদমদীতে শুক্রবার উপজেলা প্রশাসন, বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্যে পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
আয়োজনের প্রথমে মীর মশাররফ হোসেন এর স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, রাজনৈতিক সংগঠন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের পভাষক মোঃ মাহফুজুর রহমান, গীতা পাঠ করেন নিরাঞ্জন কুমার পাল।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি জাতীয় সংসদের রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ হারুন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মোঃ সেলিম রেজা, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, প্রবন্ধকাল লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, আলোচক মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ), মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি মুন্সি আমির আলী, জেলা বিএনপি'র আহ্বায়ক এ্যাডজাস্টমেন্ট লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের অধ্যাপক শাহ্ জালাল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সাহিত্য সম্রাট মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দিবসটিকে ঘিরে পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পগোষ্ঠীর শিল্পীগণ সংগীত পরিবেশনের মাধ্যমে মুখরিত করে তোলে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এলাকা।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ছিলেন মুসলিম বাংলা সাহিত্যের অমর অগ্রপথিক। তার আগে কোনও মুসলিম সাহিত্যিক সাহিত্য ক্ষেত্রে এতোটা অগ্রসর হননি। বাংলার মুসলমান সমাজের দীর্ঘ অর্ধ শতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় ও রীতিতে সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে তাঁর শিল্পকর্মের মাধ্যমে। তার সৃষ্টি কর্ম বাংলার মুসলমান সমাজে আধুনিক সাহিত্য ধারার সূচনা করে। তিনি সাহিত্যের সকল শাখায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এদিক থেকে তিনি মুসলিম জাগরণের এক অনন্য পথিকৃৎ।
তার লেখা উপন্যাস 'উদাসী পথিকের মনের কথা' (১৮৯০), 'গাজী মিয়ার বস্তানী', 'জমিদার দর্পণ' 'জমিদার দর্পণ' (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলী ‘আমার জীবনী', 'বিবি কুলসুম' (১৯১০) সহ বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭ টি বই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি।
মতামত