ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কৃষি ব্যাংকের আমূল সংস্কার জরুরি

কৃষি ব্যাংকের আমূল সংস্কার জরুরি

কৃষিঋণবিষয়ক বাংলাদেশ কৃষি ব্যাংকের অনিয়ম উদ্বেগজনক। ইতিপূর্বে ব্যাংকটিতে কয়েক সহস্র শ্রমজীবী ঋণ জালিয়াত চক্রের কবলে পড়িয়াছিল। সমকালের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা যাইতেছে, খোদ সরকারকেও ঠকাইতেছে ব্যাংকটি। মূল ঋণ সুদে-আসলে দুইগুণ হইবার পর, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে, নূতন সুদ আরোপ করা গেলেও, কৃষি ব্যাংক প্রথমে বহু কৃষকের ১০ সহস্র টাকার ঋণ সুদে-আসলে লাখ টাকা বানাইয়াছে। সম্প্রতি তাহা পুনরায় ২০ সহস্র টাকায় নামাইয়া সরকারঘোষিত কৃষিঋণ মওকুফের সুবিধা পাওয়ার যোগ্য করা হইয়াছে। ফলস্বরূপ বাড়তি সুদ হইতে ইতিপূর্বে ব্যাংকের আয় দেখানো অংশও আরেক দফা নিয়ম ভাঙিয়া মওকুফ করিয়াছে। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক কোনো ঋণের সুদ আয় খাতে লইয়া গেলে তাহা মওকুফ করিতে পারে না।

প্রসঙ্গত, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করিতে গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে দশ সহস্র টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গৃহীত হইয়াছিল। মূলত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবেই উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাহা সর্বমহলের প্রশংসা কুড়াইয়াছিল। সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রারম্ভে প্রতিটি ঋণ নিরীক্ষা করিবার নির্দেশনা দেওয়া হইলেও, সংশ্লিষ্ট কৃষকদের দ্রুত ঋণের ফাঁস মুক্তির লক্ষ্যে অর্থ পরিশোধ করিবার পর ঋণসমূহ নিরীক্ষার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এই সুযোগে অস্তিত্বহীন ঋণও মওকুফ করাইয়া নিয়াছে। ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে কথা বলিয়া সমকাল নিশ্চিত হইয়াছে, মওকুফ সুবিধা পাওয়া ঋণের অন্তত অর্ধেকেই কোনো না কোনো অনিয়ম রহিয়াছে।

স্মরণ করা যাইতে পারে, গত ৩ আগস্ট সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গিয়াছে, স্থানীয় দালাল ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় দিনমজুর, জেলে, রিকশাচালকসহ কয়েক সহস্র প্রান্তিক শ্রমজীবীর নামে বিপুল অঙ্কের ঋণ তোলা হয়, যাহাদের অনেকে তাহাদের নামে ঋণ হইবার বিষয় জানিতেনই না। কিছু মানুষকে সামান্য অর্থ ধরাইয়া দিয়া ঋণের বড় অংশ দালাল ও ব্যাংকের অসাধু কর্মকর্তারা ভাগ করিয়া লইয়াছিল। সেই ঋণ জালিয়াতির ঘটনায়ও এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা রক্ষক যখন কৃষকের ভক্ষক–এহেন, মন্তব্য করিয়াছিলাম। এখন দেখা যাইতেছে, খোদ ব্যাংক কর্তৃপক্ষই সেই ভক্ষকদের রক্ষক সাজিয়া বসিয়া আছে। ফলস্বরূপ সরকার বিপুল পরিমাণ অর্থ অপচয় হইয়াছে।

সমকালের অনুসন্ধানে দেখা গিয়াছে, টাঙ্গাইলের সখিপুর উপজেলার গৌরগোবিন্দপুরের বাসিন্দা রফিকুল ইসলামের নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের সখিপুর শাখায় দেড় লক্ষ টাকার ঋণ ছিল। উহাকে মওকুফ কর্মসূচির আওতায় বিশ সহস্র টাকা দেখাইয়া এই ঋণ নিষ্পত্তি করিয়াছে বাংলাদেশ কৃষি ব্যাংক। অনুরূপভাবে কক্সবাজারের কুতুবদিয়া শাখায় জয়ন্ত কুমার দাশের প্রায় এক লক্ষ টাকার ঋণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখায় শহীদ মিয়ার এক লক্ষ টাকার ঋণও এই সুবিধার আওতায় নিষ্পত্তি হইয়াছে বিধিবহির্ভূতভাবে। ইহা প্রমাণ করিতেছে, খোদ ব্যাংকটির ব্যবস্থাপনায় যুক্ত দায়িত্বশীলরাই এই অনিয়মের সহিত জড়িত। তাহাদের প্রতারণা ও অসততার কারণেই ব্যাংকটি উচ্চ খেলাপি ঋণ, রেকর্ড পুঞ্জীভূত লোকসান ও মূলধন ঘাটতির কারণে দীর্ঘদিন ধরিয়াই সংকটে।   এই ঘটনায় নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করিতে হইবে। সর্বাগ্রে জরুরি যেই সকল ব্যাংক কর্মকর্তা এই ঋণ প্রতারণার সহিত যুক্ত ছিলেন তাহাদের শাস্তির আওতায় আনা। এই ক্ষেত্রে ব্যাংকটির পরিচালনা পর্ষদকেও জবাবদিহির মুখোমুখি করিতে হইবে। আমরা মনে করি, এইখানে বাংলাদেশ ব্যাংকের কঠোর হইবার কোনো বিকল্প নাই। কৃষকের কল্যাণে প্রতিষ্ঠিত ব্যাংকটি যখন কৃষকদেরই বিপদের কারণ হয় এবং খোদ সরকারের সহিত প্রতারণা করে, তখন ব্যাংকটির আমূল সংস্কারও জরুরি হইয়া পড়িয়াছে।  

বিষয় : সম্পাদকীয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কৃষি ব্যাংকের আমূল সংস্কার জরুরি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কৃষি ব্যাংকের আমূল সংস্কার জরুরি
0:00 0:00
1.0x