ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শফিক আলী, খলিল, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বর্তমান ইমাম মো. আব্দুল লতিফকে দায়িত্বে রাখা হবে কি না, তা নিয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। আজ জুমার নামাজ শেষে কণ্ঠভোট নেওয়া হলে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয় ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত সাতজন আহত হন।

এদিকে সংঘর্ষের পর অন্তত চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ও বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় : রাজশাহী বিভাগ সংঘর্ষ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মসজিদ লুটপাট ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শফিক আলী, খলিল, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বর্তমান ইমাম মো. আব্দুল লতিফকে দায়িত্বে রাখা হবে কি না, তা নিয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। আজ জুমার নামাজ শেষে কণ্ঠভোট নেওয়া হলে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয় ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত সাতজন আহত হন।

এদিকে সংঘর্ষের পর অন্তত চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ও বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x