হালকা শীতের আমেজে উখিয়া উপজেলায় প্রতিবছরের মতো অতিথি পাখি আসতে শুরু করেছে।
কিন্তু উখিয়া উপজেলায় পাখি শিকারীদের হাতে মারা পড়ছে এসব অতিথি পাখির একটা অংশ। এবং প্রকাশ্যে বিক্রি হচ্ছে উখিয়ার বিভিন্ন হাট বাজারে,তার মধ্যে বিশেষ করে কুতুপালং বাজারে। প্রকাশ্য জনসম্মুখে এসব অতিথি পাখি শিকার করে বলে অভিযোগ স্হানীয়দের।
এদিকে উখিয়া বনবিভাগ একাধিকবার অভিযান চালিয়ে পাখি শিকারের সরঞ্জাম নষ্ট করে এবং অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করার পর ও শিকারিরা প্রতিদিন নিত্য নতুন কৌশলে পাখি শিকার অব্যাহত রেখেছে।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিল,কুতুপালং এলাকার পূর্ব পাড়ার বিলে ও দেখা মিলছে এই অতিথি পাখি স্বীকাররীদের আস্তানা।
স্হানীয়দের,দাবি এটি পরিচিত ঐতিহাসিক অতিথি পাখির স্পট হিসেবে শীতের শুরুতেই এখানকার স্বাভাবিক নীরবতা নষ্ট করে সক্রিয় হয়ে উঠেছে অতিথি পাখি শিকারীরা ।
মতামত