ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খুলনায় বিএনপির সার্চ কমিটির সদস্যকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তরা মো. জাকির  হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ তথ্য সত্যতা নিশ্চিত করেন।

নিহত জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও রূপসা উপজেলা ছাত্রদলেল সদস্য সচিব আবু সাঈদের বড় ভাই।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে জাকির শেখ বাগেরহাটের ফকিরহাটের ফকিরহাট উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রাম রূপসা উপজেলার খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে জাকির শেখসহ কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে ঘটনাস্থলের পাশে রাখে। এরপর তারা জাকির শেখের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে তার মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে প্রাথমিকভাবে কারা ও কী কারণে তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা হত্যার কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় বিএনপির সার্চ কমিটির সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x