ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

টেকসই অর্থনৈতিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও ব্যবসায়িক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে করপোরেট সুশাসন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, করপোরেট সুশাসন এখন আর শুধু আইনগত বাধ্যবাধকতা বা বিধিবিধান প্রতিপালনের বিষয় নয়; বরং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, বিনিয়োগকারীদের আস্থা এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার অন্যতম শর্ত। সুশাসন ও জবাবদিহি ছাড়া শুধু আর্থিক সাফল্য দিয়ে কোনো প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশে কোনো প্রতিষ্ঠানের সাফল্য শুধু মুনাফা বা আর্থিক প্রবৃদ্ধি দিয়ে মূল্যায়ন করা যায় না। স্বচ্ছতা, জবাবদিহি, নৈতিক নেতৃত্ব ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। কার্যকর করপোরেট সুশাসন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পাওনাদার, নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য অংশীজনের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখে।

তিনি বলেন, করপোরেট সুশাসনের চর্চা শুধু বেসরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারি প্রতিষ্ঠান ও সেবা ব্যবস্থায়ও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি উভয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা বাড়বে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।

দেশের ব্যাংক খাতে করপোরেট সুশাসনের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সীমিত করা এবং একই পরিবারের সদস্যদের প্রতিনিধিত্ব নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব নীতি পরিবর্তন ও শিথিল করায় ব্যাংক খাতে সুশাসনের দুর্বলতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ওপর।

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অর্থ ও আস্থার ওপর নির্ভর করে পরিচালিত হলেও তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কার্যকর ও স্বতন্ত্র ন্যায়পাল ব্যবস্থার ঘাটতি রয়েছে। গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি, ন্যায়সংগত প্রতিকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা বজায় রাখতে করপোরেট সুশাসন ও কার্যকর তদারকি জোরদার করা জরুরি।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রশাসনিক জটিলতাকে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে লাইসেন্স, অনুমোদন ও ছাড়পত্র পেতে দীর্ঘসূত্রতা এবং একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রমে সমন্বয়হীনতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। অনেক বিনিয়োগকারী সম্ভাবনা দেখে বাংলাদেশে এলেও এসব জটিলতার কারণে অল্প সময়ের মধ্যেই আগ্রহ হারিয়ে ফেলেন।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি সেবা সহজীকরণ, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটাল রূপান্তর এবং সেবাগ্রহীতার সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি। প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলা গেলে অনিয়মের সুযোগ কমবে এবং ব্যবসা পরিচালনা সহজ হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আইসিএসবির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়ার এ আয়োজন দেশে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহির সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখছে। এ সম্মাননা শুধু প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি নয়, নৈতিক নেতৃত্ব, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও সুশাসনের প্রতি অঙ্গীকারেরও স্বীকৃতি। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন অন্য প্রতিষ্ঠানগুলোকেও সুশাসনের সর্বোত্তম চর্চা অনুসরণে উৎসাহিত করবে।

আইসিএসবির ১৬ বছরের কার্যক্রমের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে করপোরেট সুশাসন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানি আইনে আইসিএসবির প্রাতিষ্ঠানিক অবস্থান আরও সুসংহত করার বিষয়ে সংগঠনটির উত্থাপিত দাবি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। করপোরেট খাতে সুশাসনের সংস্কৃতি বিস্তারে বাণিজ্য মন্ত্রণালয় ও আইসিএসবি ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি মোহাম্মদ শাহজাহান এফসিএস।

পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির করপোরেট সুশাসনে উৎকর্ষ অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫ ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ সম্মাননা তুলে দেন।

বিষয় : বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্যমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x