ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি দেখতে ১৯ নভেম্বর আসছেন প্রধানমন্ত্রী।

লালমনিরহাটে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে চলমান ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে আগামী ১৯ নভেম্বর জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি এ সামাজিক উদ্যোগের বাস্তবায়ন ও অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের মূল লক্ষ্য হলো জেলার প্রতিটি পর্যায়ে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফল করা সম্ভব হলে লালমনিরহাট দেশের অন্যান্য জেলার জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

তিনি জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি সামাজিক আন্দোলন। জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটিগুলোতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সম্পৃক্ত রয়েছেন।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যাত্রা শুরুর প্রায় চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী নিজে লালমনিরহাটে এসে এর অগ্রগতি পর্যালোচনা করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মসূচিটি নিয়ে প্রধানমন্ত্রী একটি প্রামাণ্যচিত্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে সংসদ সদস্যদের সামনে সেটি উপস্থাপনের মাধ্যমে দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের সামাজিক উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।এ সময় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ উদ্যোগের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে। তাঁর দাবি, চীন, নেদারল্যান্ডস ও ভারত এ প্রকল্পে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও ইতিবাচক মনোভাব রয়েছে। ২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক অবক্ষয় প্রতিরোধে নৈতিক শিক্ষা ও ব্যক্তিগত মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে ত্রাণমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের উপস্থিতি থাকলে তা সমাজের জন্য উদ্বেগজনক। তাই স্বেচ্ছাসেবকদের নিজেদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ ধারণ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি দেখতে ১৯ নভেম্বর আসছেন প্রধানমন্ত্রী।

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x