গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামে বহুমাত্রিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি তাহিদ হাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
(১২ নভেম্বর )বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই রবিউল ইসলাম। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই নারী তাহিদ হাজীর নার্সারিতে শুকনো পাতা কুড়াতে গেলে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
মতামত