ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে জড়ো হয়েছেন উৎসুক শিক্ষার্থী ও সাংবাদিকেরা। মঙ্গলবার তোলাছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এবং বিজয় একাত্তর হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।

বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ককটেল বিস্ফোরণের ঘটনায় ওই শিক্ষার্থীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার বেলা দুইটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটানো হয়। এতে মো. সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও দুই দিনে টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয় : তদন্ত কমিটি বহিষ্কার শিক্ষার্থী ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x