ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুঃসময়ের অভিভাবক, উন্নয়নে আশার বাতিঘর, বাকেরগঞ্জে এখন একটাই নাম নাসির জোমাদ্দার

বাকেরগঞ্জের অলিগলি থেকে পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে মসজিদ-মন্দির, প্রতিটি ঘরে এখন একটাই নাম উচ্চারিত হচ্ছে- নাসির উদ্দিন জোমাদ্দার।

উৎসবমুখর পরিবেশে চলছে বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণা। আর সেই প্রচারণার কেন্দ্রে একজনই -পৌর বিএনপির সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিক, সাধারণ মানুষের আপনজন নাসির উদ্দিন জোমাদ্দার। তার বিজয়ের প্রত্যাশায় সর্বত্র এখন আনন্দ-উচ্ছ্বাস।

এই পরিচ্ছন্ন রাজনীতিক মনে করেন- রাজনীতি মানে ক্ষমতার সিঁড়ি নয়। রাজনীতি মানে মানুষের দুঃসময়ে সবার আগে ছুটে যাওয়া। বিপদে পাশে দাঁড়ানো। কারো চোখে পানি দেখলে নিজে না ঘুমিয়ে সমাধানের পথ খোঁজা।

জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলের বিপদে-আপদে তিনি যখন যেভাবে পেরেছেন সহায়তার কোমল হাত বাড়িয়ে দিয়েছেন। ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নন। অসাম্প্রদায়িক চেতনাই তার রাজনীতির পাথেয়।

আর এই মানুষটার জীবনের সবচেয়ে বড় অধ্যায়টি রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে। দেশের ইতিহাসে যখন এক অসহনীয় বিশৃঙ্খলার ঢেউ বাকেরগঞ্জকেও আঘাত করেছিল। হারিয়ে গিয়েছিল জানমালের নিরাপত্তা। প্রশাসনিক শূন্যতায় চারদিকে আতঙ্ক আর অনিশ্চয়তা। সেই সময় যখন অনেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, তখন দুর্দশাগ্রস্ত, সহায়-সম্বলহীন, অত্যাচার-নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও প্রতিরোধে জানবাজের ভূমিকায় ছিলেন নাসির উদ্দিন জোমাদ্দার।

বিশেষ করে ভিন্ন মতের মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় তিনি যা করেছেন, বাকেরগঞ্জবাসী তা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা, আতঙ্কিত পরিবারগুলোকে সাহস যোগানো, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা -সবখানেই ছিলেন তিনি।

জাতপাত, দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো যায়, এই কথাটা তিনি মুখে নয়, বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। এ কারণেই অসহায় মানুষের কাছে আজ তিনি শুধু নেতা নন, অভিভাবক।

তার কাজ শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। বন্যা, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন, মসজিদ-মন্দিরের উন্নয়ন, ঈদগাহ-কবরস্থান সংস্কার, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা- সবখানেই তার উদারতার হাত।

আর এখন তার স্বপ্ন আরও বড়। পৌরবাসীর নাগরিক সেবা আরও সহজ করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।

‘সুন্দর বাকেরগঞ্জ, সমৃদ্ধ পৌরসভা’, ‘উন্নয়ন ও সুশাসন’, ‘জনবান্ধব সেবা’- এই স্লোগান নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি।

সাংবাদিকদের সামনে আবেগে ভেজা কণ্ঠে নাসির উদ্দিন জোমাদ্দার বলেন- “জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমান ও বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এর নেতৃত্বে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, আগামী প্রজন্মের বাসযোগ্য সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ পৌরসভা বিনির্মাণ করি।”

তিনি আরও বলেন- “আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমি আমৃত্যু বাকেরগঞ্জ পৌরবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

সবশেষে পৌরবাসীর কাছে দোয়া চেয়ে বলেন- “আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে, আপনাদের হাত ধরে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ পৌরসভা উপহার দেব ইনশাআল্লাহ।”

পৌরবাসীর প্রত্যাশা একটাই। একজন পরীক্ষিত, ত্যাগী, অসাম্প্রদায়িক ও জনবান্ধব নেতৃত্বই বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল পৌরসভায় রূপান্তর করতে পারবেন। আর সেই নেতৃত্বের নাম- "নাসির উদ্দিন জোমাদ্দার"।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দুঃসময়ের অভিভাবক, উন্নয়নে আশার বাতিঘর, বাকেরগঞ্জে এখন একটাই নাম নাসির জোমাদ্দার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x