ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে সরকারি কাজে বাধা, একই পরিবারের দুই রোহিঙ্গার কারাদণ্ড

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার 

নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক নারীসহ একই পরিবারের দুই সদস্যকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে একই পরিবারের দুই রোহিঙ্গাকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি রাত্রিকালীন মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে ই-ব্লকে পৌঁছালে একই পরিবারের দুই সদস্য টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন। 

পরে এপিবিএনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

 সেখানে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগম (৪৫)-কে ছয় মাস এবং সৈয়দুর রহমান (২১)-কে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের ৯৮৩ নম্বর শেডের বাসিন্দা মোহসেনা বেগম ও সৈয়দুর রহমান। তাদের উভয়ের এমআরসি নম্বর ৬২৯২৭।

মোবাইল কোর্টের সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একই পরিবারের মোট দুইজনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে সরকারি কাজে বাধা, একই পরিবারের দুই রোহিঙ্গার কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x