নওগাঁর সাপাহার সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ নাজির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব মুহাঃ আল-হেলাল এবং জনাব ডি. এম. ফারুক রহমান দেওয়ান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোতাহার হোসেন।
এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত