ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিটন বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার চকতারতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগ থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নওগাঁ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নওগাঁ সদর থানাধীন চকতারতা গ্রামের সালে ফেরদৌসের মেহগনি বাগানের আশপাশে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরদারি শুরু করে।

পরে বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন লিটন বাবুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা কালো রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১৫ পাতায় মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট ছিল। উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার লিটন বাবু (৪৫) নওগাঁ জেলার দাসকান্দি গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে মাদক কারবার নিয়ন্ত্রণ ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এ ঘটনায় গ্রেপ্তার লিটন বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x